আইআরজিসি জানিয়েছে, ‘অপারেশন ট্রু প্রমিস-৪’ অভিযানের আওতায় এই শক্তিশালী হামলা চালানো হয়।
সামরিক বিশ্লেষকদের মতে, ভারত মহাসাগরের মতো দূরবর্তী স্থানে মার্কিন নৌবহরকে টার্গেট করা কেবল একটি হামলা নয়, বরং ওয়াশিংটনের জন্য একটি কড়া বার্তা।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরান মূলত তিন স্তরের কৌশল গ্রহণ করেছে: ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে সরাসরি সামরিক জবাব; আঞ্চলিক মিত্র দেশগুলোয় থাকা মার্কিন ঘাঁটিতে চাপ সৃষ্টি ও দীর্ঘমেয়াদী যুদ্ধের সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে মনস্তাত্ত্বিক বিজয়।
সন্ধানী বার্তা/জেএন