জাতীয়

ডিএমপিতে একদিনে গ্রেপ্তার ৪৬০, মামলা ২৫

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ২৫টি মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।

‎সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার হওয়াদের মধ্যে রমনা বিভাগে ৩২ জন, লালবাগ বিভাগে ২৯ জন, ওয়ারী বিভাগে ৫০ জন, মতিঝিল বিভাগে ৭৯ জন, তেজগাঁও বিভাগে ৬১ জন, মিরপুর বিভাগে ৯৯ জন, গুলশান বিভাগে ৪৫ জন, উত্তরা বিভাগে ৬১ জন এবং গোয়েন্দা (ডিবি) বিভাগে চারজন রয়েছেন।

‎অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ২ কেজি ২৮০ গ্রাম গাঁজা, ১০ হাজার ১২৭টি ইয়াবা, একটি মোটরসাইকেল, নয়টি মোবাইল ফোন, তিনটি চাকু ও একটি কাঁচি জব্দ করা হয়। এ ছাড়া একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

‎ডিএমপি আরও জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক উদ্ধারসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সন্ধানী বার্তা/এসএকে


সম্পর্কিত খবর