মঙ্গলবার (৩ মার্চ) এক যৌথ বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।
বিবৃতিতে নেতারা অভিযোগ করেন, বহিরাগত সন্ত্রাসীদের সহযোগিতায় ছাত্রদল রাতের অন্ধকারে ছাত্রাবাসে ন্যক্কারজনক হামলা চালিয়েছে। দেশীয় অস্ত্রশস্ত্র ও রামদা নিয়ে চালানো এ হামলায় একজন হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন।
নির্বাচন পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, নির্বাচনের পর তারা (ছাত্রদল) আরও বেপরোয়া হয়ে উঠেছে।
হুঁশিয়ারি উচ্চারণ করে শিবির সভাপতি ও সেক্রেটারি বলেন, ভয় দেখিয়ে বা অস্ত্রের ভাষায় কথা বলে ছাত্রশিবিরকে শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন করা অসম্ভব।
সন্ধানী বার্তা/জেএন