দেশজুড়ে

হাতিয়ায় ধর্ষণের অভিযোগ: দুই দিন পর তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন

নোয়াখালীর হাতিয়ায় ধর্ষণের শিকার ওই (৩২) নারীর শারীরিক পরীক্ষার (ভিকটিম এক্সামিনেশন) জন্য তিন সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পরিচালক ডা. ফরিদ উদ্দিন চৌধুরী।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পুলিশ বিভাগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ভিকটিম পরীক্ষার রিকুইজিশন পাওয়ার পর দ্রুততম সময়ে এই বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। এই কমিটি ভিকটিমের শারীরিক পরীক্ষা সম্পন্ন করবেন এবং প্রয়োজনীয় আলামত বা স্যাম্পল সংগ্রহ করবেন।

আসিফ মাহমুদ ও হান্নান মাসুদকে ক্ষমা চাওয়ার আহ্বান- ছাত্রদল সম্পাদকের
এ প্রশ্নের জবাবে ডা. ফরিদ উদ্দিন চৌধুরী জানান, ভিকটিম হাসপাতালে ভর্তি হওয়ার দিনই প্রাথমিক কিছু পরীক্ষা এবং স্যাম্পল সংগ্রহ করা হয়েছিল। আজ গঠিত বোর্ড যে স্যাম্পলগুলো সংগ্রহ করবে, সেগুলো আগের নমুনার সাথে সমন্বয় করে ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হবে।

তিনি আরও বলেন, আমরা সাধারণত পরীক্ষার রিপোর্টগুলো মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগে পাঠিয়ে থাকি। সেখানে প্রফেসরদের সমন্বয়ে গঠিত একটি বোর্ড এই পরীক্ষাগুলো সম্পন্ন করেন। আশা করছি, আগামী এক সপ্তাহের মধ্যেই আমরা প্যাথলজি রিপোর্টগুলো হাতে পাব। ল্যাবরেটরি থেকে সমস্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড দ্রুততম সময়ের মধ্যে তাদের চূড়ান্ত প্রতিবেদন দাখিল করবে।

সন্ধানী বার্তা/ইএম/এলএল


সম্পর্কিত খবর